নিরাপত্তা ও আপনার তথ্য

সদস্যদের তথ্যের দায় আপনার। তা দেখভালে আমরা যেভাবে পাশে থাকি, দেখুন।

UK GDPR ও EU GDPR

কী রাখা হবে আর কেন, তা ঠিক করে আপনার সংগঠন; আমরা তথ্য প্রক্রিয়াকরণ চুক্তির অধীনে আপনার হয়ে তা প্রক্রিয়া করি। সদস্যরা নিজেদের তথ্য দেখতে, সংশোধন করতে, ডাউনলোড করতে ও মুছে ফেলতে পারেন।

এনক্রিপ্ট করা

সবকিছু চলাচল করে HTTPS দিয়ে। পাসওয়ার্ড রাখা হয় একমুখী হ্যাশ হিসেবে; গোপন তথ্য ও চাবি এনক্রিপ্ট করে রাখা হয়।

নিরাপদ লগ ইন

দুই ধাপে যাচাই ও পাসকি। Azonation-এর নিজের কর্মীদের দুই ধাপ ব্যবহার করতেই হয়।

ভূমিকা

প্রত্যেকে শুধু তা-ই দেখেন যা তাঁর ভূমিকা অনুমতি দেয়, একটিমাত্র শাখা পর্যন্ত সীমিত করা যায়।

প্রতিটি পরিবর্তনের নথি

কে কী করেছেন ও কখন, আপনার সংগঠনের পড়ার জন্য।

সঙ্গে নিয়ে যান

সদস্য, টাকার হিসাব, কার্যবিবরণী ও রিপোর্ট যেকোনো সময় এক্সপোর্ট করুন। অ্যাকাউন্ট বন্ধ করলে সব মুছে ফেলা হয়।

বিজ্ঞাপন নেই, বিক্রি নেই

আমাদের আয় প্ল্যান ও মডিউল থেকে, কখনোই আপনার তথ্য থেকে নয়।

গোপন মানে গোপন

গোপন ব্যালটে কোনো ভোটকে ভোটদাতা সদস্যের সঙ্গে মেলানোর কিছুই থাকে না, আমাদের কাছেও নয়।

AI শুধু আপনি বললে

AI সহায়ক বন্ধ থাকে যতক্ষণ না আপনি চালু করেন। এটি শুধু খসড়া লেখে, আর যোগাযোগের তথ্য, পেমেন্ট বা ভোট কখনো দেখে না।

বিস্তারিত আছে আমাদের গোপনীয়তা বিজ্ঞপ্তিতে, তথ্য প্রক্রিয়াকরণ চুক্তিতে, আর Azonation চালাতে যেসব কোম্পানি আমাদের সাহায্য করে তাদের তালিকায়।

নিরাপত্তার কোনো সমস্যা পেয়েছেন? support@azonation.com ঠিকানায় লিখুন। আমরা দুই কর্মদিবসের মধ্যে উত্তর দিই।

নিজের সংগঠন দিয়ে চেষ্টা করে দেখুন

100 জন সদস্য পর্যন্ত বিনামূল্যে, যত দিন খুশি। কার্ড লাগবে না, বিক্রির ফোনও আসবে না।

সাইটে খুঁজুন

সরাতে তীর চিহ্ন, খুলতে Enter, বন্ধ করতে Escসাইট ম্যাপ

কোনো সাহায্য লাগবে?

আমাদের লিখুন। একজন মানুষ উত্তর দেবেন, সাধারণত এক কর্মদিবসের মধ্যে।

support@azonation.com